
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) বাংলাদেশের আলিয়া মাদরাসার এমপিওভুক্ত মাদরাসাসমূহের জেনারেল শিক্ষকদের একটি অরাজনৈতিক সংগঠন।
নামকরণ: শুরুতে এই সংগঠনের নাম মাদরাসা বিজ্ঞান শিক্ষক সমিতি রাখা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের সকল মাদরাসার জেনারেল শিক্ষকদের অন্তর্ভুক্ত করে এ সংগঠনের নাম বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সংক্ষেপে বিএমজিটিএ রাখা হয়।
ইতিহাস: আলিয়া মাদরাসায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ২০০৪ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের সাথে শুধুমাত্র উচ্চতর গণিত বা জীববিজ্ঞান থেকে একটি বিষয় পড়ার সুযোগ ছিল।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যাতে উভয় বিষয়ে পড়ার সুযোগ দেয়াসহ আরো কিছু বিষয়ের সমাধান করার হয় লক্ষ্যে
মোঃ হারুন অর রশিদ মাদরাসা শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। এ সময় একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি মাদরাসা বিজ্ঞান শিক্ষক সমিতি নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে জেনারেল শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূরীকরণে আরো কয়েকজন শিক্ষকের পরামর্শ ক্রমে তিনি ২০১৩ সালে মাদরাসা বিজ্ঞান শিক্ষক সমিতির নাম পরিবর্তন করে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সংক্ষেপে বিএমজিটিএ রাখেন। বর্তমানে মোঃ হারুন অর রশিদ বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি।
লক্ষ্য ও উদ্দেশ্য:
* মাদরাসায় কর্মরত জেনারেল শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূর করা
* মাদ্রাসাসমূহ কে আধুনিকায়ন করে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীদের গড়ে তোলা
* মাদরাসায় কর্মরত জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের সুযোগ সৃষ্টি করা
* শিক্ষার্থীদের আরবির পাশাপাশি বিজ্ঞান,গনিত ও ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন করা।
সাংগঠনিক কার্যক্রম:
* স্থায়ী কমিটি
* কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
* জেলা কমিটি
* থানা/উপজেলা কমিটি
* মহানগর কমিটি
উক্ত কমিটির মাধ্যমে মাদরাসা জেনারেল শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়। এবং শিক্ষকদের ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়।